1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা দেবিদ্বারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানে মাইলস্টোন গ্রুপের ঈদ উপহার বিতরণ করেন – অলিউল্লাহ তুহিন  সিলেটের গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ ডাক বাংলা পুকুর ভরাটের অভিযোগ, হাইকোর্টের আদেশ অমান্য ভৈরবে খালেদা বেগম শ্রেষ্ঠ শিক্ষিকা, ছেলে আদরের সাফল্য আলোচনায় মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ না করলে ভারত ও ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে: ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ

মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ না করলে ভারত ও ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে: ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ

  • আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২.৫১ পিএম
  • ৪২ Time View

‎‎ভারত ও ফিলিস্তিনসহ সারা বিশ্বে মুসলিম নিধন, অত্যাচার এবং নিপীড়নের বিরুদ্ধে বিশ্বব্যাপী মানবিক ঐক্যের আহ্বানে সোমবার (২৫ মে) বেলা ১১টায় ‘ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ’-এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ডা. ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর ওপর চলমান সহিংসতার তীব্র নিন্দা জানান। সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ফিলিস্তিন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের ওপর পরিকল্পিতভাবে নির্যাতন ও নিধনযজ্ঞ চালানো হচ্ছে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন প্রদেশে মুসলিম জনগোষ্ঠীকে টার্গেট করে নির্যাতন এবং তাদের উচ্ছেদ করার এক হীন চক্রান্তে মেতে উঠেছে উগ্রপন্থী হিন্দুরা।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী ও দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম বলেন, “বিশ্বের যেখানেই মুসলমানদের ওপর অন্যায়-অত্যাচার হবে, তার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে একতাবদ্ধ হতে হবে। একই সাথে সারা বিশ্বে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী মানবিক ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি।” সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পররাষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে শক্তিশালী ও জোড়ালো প্রতিবাদ জানিয়ে বার্তা প্রেরণ করুন ভারতের কাছে। তারা যদি মুসলিম জনগোষ্ঠীর উপর নির্যাতন বন্ধ না করে তাহলে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে কঠিন প্রতিরোধ গড়ে তুলবে।

মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে ফিলিস্তিন ও ভারতে মুসলিম নির্যাতন বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। উক্ত কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন।

ওয়ার্ল্ড মুসলিম উম্মাহর আয়োজনে বক্তব্য রাখেন করেন, মুসলিম ওয়ার্ল্ডের চেয়ারম্যান মেজর (অবঃ) মাসুদুল হাসান, বাংলাদেশ জাস্টিস পাটির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, ইনসাফ গার্ড’র সভাপতি খান রায়হান, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, জাতীয় বিপ্লবী পরিষদের গালীব ইহসান, বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট এর সেক্রেটারি জেনারেল ডঃ নাজিমুদ্দিন, নাগরিক পরিষদের আহ্বায়ক মোঃ শামসুদ্দীন, জাতীয় মুক্তি ফ্রন্ট কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ তারেক রহমান, ইসলামী মুভমেন্ট এর সভাপতি আফজাল ওরসি, ইসলামী সমাজ তান্ত্রিক পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, ওয়ার্ল্ড মুসলিম উম্মাহর সেক্রেটারি ডঃ সাইদ আহমেদ, মুফতি শওকত হোসেন, এ্যাডভোকেট মুস্তাফা জামান ভূঁইয়া, ‎ নবাব সলিমুল্লাহ একাডেমীর প্রেসিডেন্ট আব্দুল জব্বার, জাতীয় বিপ্লবী পরিষদ চেয়ারম্যান খোমেনী ইহসান। ‎সঞ্চালনা করেন, নবাব সলিমুল্লাহ একাডেমীর ভাইস প্রেসিডেন্ট  শাহ্ মোহাম্মদ ফেরদৌস হাসান নাজমুল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com