1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

কুমিল্লা দেবিদ্বারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানে মাইলস্টোন গ্রুপের ঈদ উপহার বিতরণ করেন – অলিউল্লাহ তুহিন 

  • আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১.০৩ পিএম
  • ২১৮ Time View

শাহ সাহিদ উদ্দিন, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা দেবিদ্বার উপজেলায় মাইলস্টোন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. অলিউল্লাহ তুহিনের ব্যবস্থাপনায় ২নং ইউসুফপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে ইউসুফপুর ইউনিয়নের ৭০টি মসজিদের প্রায় ১৩০ জন ইমাম, খতিব ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন। এ সময় অতিথিদের সম্মানে দোয়া মাহফিল এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজের আয়োজন করা হয়।

সকল ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা গোলাম মোস্তফা। তিনি বলেন, “ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মান ও মূল্যায়নে এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। আমরা আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

আয়োজক মো. অলিউল্লাহ তুহিন বলেন, “সমাজে ইমাম ও মুয়াজ্জিনরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সম্মান জানাতে এবং পাশে থাকার প্রত্যয় থেকেই এই ছোট আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “মাইলস্টোন গ্রুপ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, ধর্ম ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ইউসুফপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে।”

এদিকে মাইলস্টোন গ্রুপের উপহার পেয়ে হাজী দেলোয়ার হোসেন, মনিরুল ইসলাম, ওমর ফারুক নোমানী, মোহাম্মদ আলী সালেহী, গোলাম কিবরিয়া ও ফয়সাল মিয়াসহ উপস্থিত ইমাম-মুয়াজ্জিনরা সন্তোষ প্রকাশ করেন এবং গ্রুপের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

তারা জানান, এ ধরনের সম্মাননা তাদের কাজের অনুপ্রেরণা বাড়ায়, সমাজে ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি করে এবং তরুণদের ধর্মীয় সেবায় উৎসাহিত করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com