1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

  • আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬, ২.৪৫ পিএম
  • ১৫৭ Time View

ঢাকা: ২৫ মে, সোমবার ২০২৬
পবিত্র ঈদুল আযহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস মালিক সমিতির প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করে বাসে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে মৃত্যুর মিছিল শুরু হয়েছে দাবী করে জরুরী ভিত্তিতে এহেন অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে করে দরিদ্র, শ্রমজীবি, কর্মজীবি সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘœ করার দাবী জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ ২৫ মে সোমবার দেশের গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুুরী বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কর্তৃক তাদের বিভিন্ন জেলা শাখা ও ইউনিট শাখার বিভিন্ন বাসে আসন্ন পবিত্র ঈদুল আযহায় অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, অতিরিক্ত ভাড়া আদায়ের সামর্থ্য না থাকায় চট্টগ্রাম থেকে স্বল্প ভাড়ায় রড বোঝাই ট্রাকে করে শ্রমজীবি মানুষেরা সুদুর নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে ১৭ জন নিহত ও ১০ জন গুরুত্বর আহত হয়। নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। প্রতিবছর ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের সামর্থ্যহীন খেটে খাওয়া, কর্মজীবি, শ্রমজীবি, দিনমজুর, নির্মাণ শ্রমিকসহ অপ্রাতিষ্ঠানিক খাতের লাখো লাখো মানুষ ট্রেনের ছাদে, বাসের ছাদে, খোলা ট্রাকে, পণ্য বোঝাই ট্রাকের উপর কম ভাড়ায় যাতায়াতে বাধ্য হচ্ছে। যাদের ঘাম শ্রমে আমাদের অর্থনীতির মজবুত হয়, তাদের বছরে দুটি ঈদে নিরাপদ ও নির্বিঘœ যাত্রা নিশ্চিতে রাষ্ট্র বার বার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনটি।

অনতিবিলম্বে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে বাস মালিক সমিতির প্রতিশ্রুতি রক্ষা করা, সরকারের কঠোর নির্দেশনা মান্য করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। একইসাথে দুযোর্গপূর্ণ এবারের ঈদ মৌসুমে সড়ক, রেল ও নৌ-পথে অতিরিক্ত যাত্রা বোঝাই হওয়া থেকে বিরত থাকা, নিজের ও নিজের পরিবারের সদস্যদের জীবন ঝুঁিকতে পেলে বাসের ছাদে, পণ্য বোঝাই ট্রাকের ছাদে, খোলা ট্রাকে, ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকা, ফিটনেসবিহীন বাস ও লঞ্চে আরোহন না করার জন্য দেশের যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানান যাত্রী অধিকার সুরক্ষায় নিয়োজিত এই সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com