1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি

  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২, ৮.১৬ পিএম
  • ১৪১ Time View

ইমরান আল মাহমুদ,উখিয়া: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল।
রবিবার(২২ মে) সকাল ৯টায় প্রতিনিধিদল উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে পৌঁছে ডি ব্লকে ইউএনএইচসিআর এর কমিউনিটি সেন্টার পরিদর্শন ও বিভিন্ন ব্লক কমিটির সাথে একান্তভাবে মতবিনিময় করেন।

টানা ১ ঘন্টা মতবিনিময় শেষে প্রতিনিধিদল ক্যাম্প-৩ এর বি-২৪ ব্লকে ইউএনএইচসিআর কর্তৃক পরিচালিত ব্র্যাক কমিউনিটি সেন্টার পরিদর্শন, মতবিনিময়, রোহিঙ্গাদের চুল্লুং খেলা ও ফুটবল খেলা উপভোগ করেন। পরে ডি-৫০ ব্লকে কিশোরদের শান্তি ক্লাব পরিদর্শন, কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময়, ১৫ থেকে ২০ বছর বয়সের রোহিঙ্গাদের মাঝে পাঠদান কার্যক্রম পরিদর্শন ও মহিলা রোহিঙ্গাদের সেলাই কার্যক্রম ঘুরে দেখেন। 


পরে ক্যাম্প-৫ এর ই-ব্লকে অবস্থিত জুট প্রোডাকশন সেন্টার পরিদর্শন ও উপস্থিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। দীর্ঘ এক ঘন্টা মতবিনিময় শেষে দুপুর ১টায় ক্যাম্প-৪ এ অবস্থিত বিশ্ব খাদ্য সংস্থা পরিচালিত ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার পরিদর্শন ও রোহিঙ্গাদের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রম স্ব শরীরে ঘুরে দেখেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের নেতৃত্বে প্রতিনিধিদলটি।


ক্যাম্প-৫ এ পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি ক্যাম্প-৪ এ মল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট,বৃক্ষরোপণ,সিএনআরএন সেন্টার পরিদর্শন, কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়, বায়োগ্যাস তৈরির প্ল্যান্ট,পরিবেশ রক্ষায় নিয়োজিত ভলান্টিয়ারদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।


পরিদর্শনকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত সহ উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধিদল দুপুরে কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com