1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

হিলিতে রাজস্ব ঘাটতি ২৮ কোটি ৪৫ লাখ টাকা

  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২, ১.১৯ পিএম
  • ১৬১ Time View

দিনাজপুর প্রতিনিধি: রাজস্ব বোর্ডের উচ্চ লক্ষ্যমাত্রা, কভিড মহামারীর প্রভাব ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতায় দেশের বন্দরগুলোতে রাজস্ব আয়ের চিত্র সন্তোষজনক নয়। চলতি অর্থবছরে বন্দরগুলোতে লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায়ের পরিমাণ কমে এসেছে।

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি ৪৫ লাখ টাকা। এ সময়ে বন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৮১ কোটি ৭৬ লাখ টাকা। বিপরীতে আহরণ হয়েছে ৩৫৩ কোটি ৪৫ লাখ টাকা। তবে অর্থবছরের বাকি সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে আশা কাস্টমস কর্তৃপক্ষের।

হিলি স্থল শুল্ক স্টেশন কার্যালয় সূত্রে জানা গিয়েছে, ২০২০-২১ অর্থবছরে হিলি স্থলবন্দরে নির্ধারিত লক্ষ্যমাত্রার বাড়তি ৮৭ কোটি টাকা রাজস্ব আহরণ হয়। যার কারণে চলতি অর্থবছরে বন্দরটি থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৪৫৩ কোটি ৭০ লাখ টাকা নির্ধারণ করে এনবিআর।

নির্ধারিত লক্ষ্যমাত্রা হিসেবে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ কোটি ৩৫ লাখ টাকা, বিপরীতে আহরণ হয়েছে ৩৩ কোটি ৫৮ লাখ টাকা। আগস্টে ৪৩ কোটি ৯৬ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ২৬ কোটি ৬৯ লাখ টাকা। সেপ্টেম্বরে ৩৭ কোটি ৯৩ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩৫ কোটি ১৯ লাখ টাকা।

অক্টোবরে ৩৯ কোটি ২ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩৪ কোটি ৩১ লাখ টাকা। নভেম্বরে ৪০ কোটি ৩২ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩২ কোটি ৫৪ লাখ টাকা। ডিসেম্বরে ৩০ কোটি ২৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩২ কোটি ৪৬ লাখ টাকা। জানুয়ারিতে ৩৪ কোটি ১২ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৪৩ কোটি ৩৩ লাখ টাকা। ফেব্রুয়ারিতে ৩৪ কোটি ৪৭ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩৯ কোটি ৩৭ লাখ টাকা। মার্চে ৪২ কোটি ৫৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩৭ কোটি ৬৬ লাখ টাকা।

এপ্রিলে ৪২ কোটি ৮১ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩৮ কোটি ২৭ লাখ টাকা। চলতি অর্থবছরের প্রথম দশ মাসে বন্দর থেকে মোট রাজস্ব আহরণ হয়েছে ৩৫৩ কোটি ৪৫ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে রাজস্ব আহরণ হয়েছিল ৩৫০ কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ৩ কোটি ৪৫ লাখ টাকা বেশি আহরণ হয়েছে, যা দশমিক ৯০ শতাংশ প্রবৃদ্ধি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com