1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

সিংড়ায় ধানের শীষের পক্ষে আনোয়ারুল ইসলাম আনুর ব্যাপক গণসংযোগ

  • আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৬.০৮ পিএম
  • ২৩৭ Time View

মো: রাজিকুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি: আসন্ন ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-০৩ (সিংড়া) আসনে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

​শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার ১০ নং চৌগ্রাম ইউনিয়নের ঐতিহাসিক জামতলি হাট ও বাজার এলাকায় তিনি এই গণসংযোগ পরিচালনা করেন।

​গণসংযোগকালে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বাজারের ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

​পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “সিংড়ার মানুষের অধিকার আদায় এবং এলাকার সুষম উন্নয়নের লক্ষ্যে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে সিংড়াকে একটি আধুনিক ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলব।”

​গণসংযোগকালে তার সাথে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন। নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন জামতলি বাজার এলাকা। এর আগে তিনি ওই এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com