1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

বাংলাদেশ সফরে আসছেন আইসিসি চেয়ারম্যান

  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২, ১০.৫১ এএম
  • ১৭৩ Time View

দুই দিনের জন্য বাংলাদেশ সফরে আসছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে। এই সফরে তিনি শেখ হাসিনা স্টেডিয়ামের ভূমি পরিদর্শন করবেন। সেই সঙ্গে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টেস্টের প্রথম দিনের খেলা দেখবেন তিনি।

এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সফর শেষে ২৪ মে রাতেই তার ফিরে যাওয়ার কথা রয়েছে।

জালাল ইউনুস বলেন, ‘কালকে (আজ) তিনি আসবেন। এরপর তিনি হয়তো শেখ হাসিনা স্টেডিয়ামের ইনফাস্ট্রাকচার পরিদর্শনে যাবেন তিনি। তার সঙ্গে আমাদের একটি ডিনার আছে কালকে (আজ) সন্ধ্যার সময়। আর ২৩ তারিখে তিনি খেলা দেখবেন।’

২০২০ সালে আইসিসি সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন শশাঙ্ক মনোহর। এরপর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা। যদিও তার দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন। খাজার পর সেই বছরের নভেম্বরে পূর্ণ মেয়াদে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব পান গ্রেগ বার্কলে। এদিকে বাংলাদেশ সফর শেষে তিনি আইপিএলের ফাইনাল দেখতে ভারতে পাড়ি জমাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com