1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

আমার দীর্ঘ দিনের ইচ্ছা সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল করা- শামা ওবায়েদ ইসলাম রিংকু

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৬.৪১ পিএম
  • ২৬৯ Time View

ফরিদপুর-( সালথা নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমি যদি আমার বাবার সন্তান হয়ে থাকি, তাহলে কাউকে চাঁদাবাজি, টেন্ডার বাজি, দখল বাজি করতে দিব না। কেউ দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। কারো অন্যায় দায় – দায়িত্ব আমি নেব না।

তিনি আরো বলেন, আমার বাবার নাম আমি নষ্ট হতে দিব না। বিএনপি দেশের মানুষের সেবা করে যাচ্ছে। সেই দলের নামেও আমি কোন বদনাম হতে দেব না ধানের শীষ অত্যান্ত পবিত্র প্রতীক। এই পথিকের সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহ প্রতাপ গ্রামে মোঃ ইব্রাহিম মোল্লার বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ আরো বলেন, আপোষহীন জননেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কারণেই সালথা উপজেলা সৃষ্টি হয়েছে। ২০০১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে তিনি সালথায় এসে জনসভা করে উপজেলা ঘোষণা প্রদান করেন। পরে আমার বাবা সাবেক মন্ত্রী মরহুম কে এম ওবায়দুর রহমানের নেতৃত্বে সালথা উপজেলা পরিষদ গঠিত হয়। ফলে আজ সালতা বাঁশি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাচ্ছেন। এজন্য আমরা সবাই দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কাছে ঋণী। তিনি আরো বলেন, আমার বাবা সালথা নগরকান্দার মানুষ ছাড়া কিছু বুঝতেন না। তার অবর্তমানে যেন আমি এ এলাকার মানুষের পাশে থাকতে পারি- সেই দোয়া য় আপনারা করবেন। আমার ইচ্ছা সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা করা, যেখানে স্বল্প মূল্যে দরিদ্র মানুষ চিকিৎসা পাবে। পাশাপাশি শিক্ষাঘাট ঢেলে সাজানো হবে এবং যুবক নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে আর উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা শাহিদুজ্জামান শাহিদ, সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, সালথা উপজেলা সাবেক বাইক চেয়ারম্যান আজাদ মাতুব্বার,খন্দকার রেজাউর রহমান চয়ন, ইউপি সদস্য শাজাহান মোল্ল্যা প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com