1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

আসামি ধরে ফেরার পথে দুর্ঘটনায় এসআই নিহত, পুলিশ-আসামিসহ আহত ৮

  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২, ১১.১৬ এএম
  • ১৯০ Time View

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আসামি ধরে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সমিরন চন্দ্র দাস (৪২) নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন এসআই, দুই কনস্টেবল ও তিন আসামি।

শনিবার (২১ মে) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত এসআই সমিরন চন্দ্র দাস হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রামের বাসিন্দা। আহত পুলিশ সদস্যেরা হলেন- রাজনগর থানার এসআই সুলেমান, শওকত মাসুদ ভুঁইয়া, জাহাঙ্গীর, কনস্টেবল আব্দুল আজিজ ও মাসুক মিয়া। আহত আসামিরা হলেন- কান্ত সাঁওতাল, লক্ষন সাঁওতাল ও কুর্মি মইনা।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার ভোরে রাজনগরের উত্তরবাগ চা বাগান এলাকা থেকে তিন আসামিকে ধরে পিকআপভ্যানে করে ফিরছিলেন পুলিশ সদস্যেরা। এ সময় ময়নার দোকান এলাকায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় পিকআপটি। এ ঘটনায় পুলিশের চার এসআই, দুই কনস্টেবল ও তিন আসামি গুরুতর আহত হন। খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল নিয়ে গেলে চিকিৎসক এসআই সমিরন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত পুলিশের তিন এসআই, এক কনস্টেবল ও এক আসামিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ছাড়া আহত এক কনস্টেবল ও দুই আসামিকে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com