1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

রাণীনগরে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ওসির মতবিনিময়

  • আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯.৫২ পিএম
  • ২৪০ Time View

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় গণমাধ্যমকর্মীদের (সাংবাদিকদের) সাথে মতবিনিময় করেছেন রাণীনগর থানার নবাগত ওসি মো. আব্দুল লতিফ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাণীনগর থানায় তিনি এই মতবিনিময় করেন। গত ৭ ডিসেম্বর রাণীনগর থানায় যোগদান করেন তিনি।

মতবিনিময় সভায় রাণীনগর থানার নবাগত ওসি মো. আব্দুল লতিফ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা তথ্যের ভান্ডার, তাই তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে। সঠিক তথ্য প্রদানের মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাণীনগর উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সঠিক তথ্য সরবরাহে সাংবাদিকদের কাছে সহযোগিতা চান এবং একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বক্তব্য রাখেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পাল, সাংবাদিক চৌধুরী মুরাদ হোসেন, হারুনুর রশিদ, আওরঙ্গজেব হোসেন রাব্বী, সুকুমল কুমার প্রামানিক, সাহাজুল ইসলাম, রাজেকুল ইসলাম, সাইফুল ইসলাম, শাহারুখ হোসেন আহাদ প্রমুখ।

এছাড়া মতবিনিময় সভায় রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com