1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শিশু নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৪.১৬ পিএম
  • ১৪২ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে বাদামক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তিন শিশু নিহত হয়েছে। এ সময় কমপক্ষে ১০ জন বাদামচাষি আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলার তাহিরপুর উপজেলার সুন্দর পাহাড়ী গ্রামের পাশে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহতদের বাদাঘাট, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, পাহাড়ি ঢল বাদামক্ষেত ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় সুন্দর পাহাড়ী গ্রামের বাদামচাষিরা পরিবারের শিশুসহ নারীদের নিয়ে বাদাম তুলতে যান। দুপুর ১২টায় ঝড়ের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই গ্রামের কৃষক আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১), ফজর আলীর মেয়ে রিপা বেগম ও আবুল আজিজের ছেলে আমিরুলের (১১) মৃত্যু হয়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের তাহিরপুর, বাদাঘাট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চেয়ারম্যান নিজাম উদ্দিন আরও জানান, ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারের হাতে পাঁচ হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বজ্রপাতে তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com