1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

মূল্যস্ফীতি বেড়ে ১৮ মাসে সর্বোচ্চ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ১০.২৯ এএম
  • ১৪৭ Time View

দেশে খাদ্য দ্রব্য ও খাদ্য বহির্ভুত জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে। তাতে এপ্রিল মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬.২৯ শতাংশ। যা গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২০ সালের অক্টোবর মাসে সর্বোচ্চ ৬ দশমিক ৪৪ শতাংশের রেকর্ড হয়।

বুধবার (১৮ মে) সন্ধ্যায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো- বিবিএস এই তথ্য প্রকাশ করেছে।

তবে দেশে মূল্যস্ফীতির প্রকৃত হার ৮ শতাংশের বেশি হবে বলে সম্প্রতি দেশখ্যাত একাধিক অর্থনীতিবিদ অভিমত দিয়েছেন।

এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি বাড়লেও খাদ্য মূল্যস্ফীতি মার্চ মাসের চেয়ে কমেছে বলে বিবিএস এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও আলোচিত সময়ে দেশে ভোজ্যতেলসহ প্রায় প্রতিটি খাদ্য পণ্যের মূল্য ছিল উর্ধমুখী।

মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২২ শতাংশ।  অন্যদিকে গত বছর (২০২১) এপ্রিল মাসে এই হার ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ।

এপ্রিলে, খাদ্য মূল্যস্ফীতি আগের মাসের ৬ দশমিক ৩৯ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৪ শতাংশে।

বিবিএসের মতে, খাদ্যবহির্ভুত খাতে মূল্যস্ফীতি ৩৫ বেসিস পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৯ পয়েন্টে। যা মার্চ মাসে ছিল ৬ দশমিক ০৪ পয়েন্ট।

বিবিএস বলছে, এপ্রিল মাসে শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ এলাকার মানুষ বেশি পরিমাণে মূল্যস্ফীতির শিকার হয়েছেন। এ সময়ে গ্রামীণ এলাকায় সাধারণ মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৫৯ শতাংশ যেখানে শহরাঞ্চলে ছিল ৫.৭৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com