1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ডলার নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ গভর্নরের

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ১০.২৮ এএম
  • ১৩৭ Time View

ডলার নিয়ে চরম অস্থিরতার সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির বলেছেন, ডলার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, নিত্যপণ্যসহ গুরুত্বপূর্ণ পণ্য আমদানির ক্ষেত্রে রিজার্ভ থেকে প্রয়োজনীয় ডলার সরবরাহের মাধ্যমে সেফ গার্ড দিচ্ছি। ফরেন কারেন্সি যাতে সমস্যা না হয় সেজন্য বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (১৮ মে) বণিক বার্তা এবং বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) এর যৌথ উদ্যোগে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান নিয়ে দিনব্যাপী ‘এনবিএফআই মেলা ২০২২’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, আমদানিমুখী অর্থনীতি হওয়ায় ডলারের দাম বেড়ে গেছে। ডলারের বাজার নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য, মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল, সার ও জ্বালানি আমদানিতে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে। এসব পণ্য আমদানিতে এখন পর্যন্ত ৬ বিলিয়ন ডলার সাপোর্ট দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজন হলে আরো দেওয়া হবে।

তিনি আরো বলেন, ডলারের বাজার নিয়ন্ত্রণে মুদ্রার অবমূল্যায়ন করা হচ্ছে। গত ১ জুলাই থেকে ১৬ মে পর্যন্ত ৩ শতাংশ অবমূল্যায়ন করা হয়েছে। যদিও পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অধিকাংশ দেশে এর চেয়ে অনেক বেশি পরিমাণে অবমূল্যায়ন করা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডলারের দাম ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। যদিও কিছু কিছু জায়গায় এর চেয়ে বেশি নেবার কথা শোনা যাচ্ছে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষণ করছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

খোলা বাজারে ডলারের দাম প্রসঙ্গে তিনি বলেন, খোলা বাজারে ডলারের দাম আরো বেশি। তবে এখানে খুব স্বল্পসংখ্যক মানুষ ডলার কেনাবেচা করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com