1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ টাঙ্গাইলে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ-সমাবেশ পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd.

ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় বাংলাদেশ জাতীয় পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১.৪৯ এএম
  • ৩৭১ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি।

শুক্রবার এক বিবৃতিতে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এন এম সিরাজুল ইসলাম ও মহাসচিব জাফর আহম্মদ জয় বলেন, এই হামলা কেবল একজন প্রার্থীর ওপর নয়, গণ-অভ্যুত্থানের মাধ্যমে পুনরুদ্ধার হওয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপরও সরাসরি আঘাত। এটি নির্বাচনি পরিবেশ নষ্ট করতে পরিকল্পিত তৎপরতার স্পষ্ট বহিঃপ্রকাশ।

নেতৃবৃন্দ মনে করে, এই হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নির্বাচনি পরিবেশের ভঙ্গুরতাকে স্পষ্টভাবে তুলে ধরেছে। প্রকাশ্যে হুমকি পাওয়ার পরও শরিফ ওসমান হাদির নিরাপত্তায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ব্যবস্থা না নেওয়া অত্যন্ত উদ্বেগজনক।

বাংলাদেশ জাতীয় পার্টির পক্ষ থেকে শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং উপর হামলায় জড়িত সকল দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com