বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এনবিআরের রাজস্ব ঘাটতি ছাড়ালো ৭১ হাজার কোটি টাকা ৫০০ কোটি টাকার জিরো-কুপন বন্ডে অনুমোদন আকিজ ফুডের ঈদের পর দ্বিতীয় দিনে দরপতনে শীর্ষে জেনারেশন নেক্সট ঈদ পরবর্তী বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা, শীর্ষে ইবিএল এনআরবি ফান্ড ঈদের পর দ্বিতীয় দিনে ডিএসইতে শীর্ষে একমি পেস্টিসাইড স্বাধীনতা দিবসে জাঁকজমক আয়োজন, থাকছে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট শিখন ঘাটতি পূরণে ১০ শনিবার ক্লাস চালু করবে প্রাথমিক শিক্ষা বিভাগ আলমডাঙ্গার মুন্সিগঞ্জে তেলের দীর্ঘ লাইনে ভোগান্তি, মালিকের মানবিক উদ্যোগে সাময়িক স্বস্তি ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত নড়াগাতীতে আবারও শিশু ধর্ষণের শিকার, গণপিটুনিতে ধর্ষক গুরুতর আহত

জন্মেছি যে দেশে: মোঃ সোহরাব হোসেন খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ Time View

কবিতা :- জন্মেছি যে দেশে।
লেখক :- মোঃ সোহরাব হোসেন খান(অনন্ত মৈত্রী)

জন্মেছি যে দেশে
রক্তের নদী রয়েছে সে দেশে,
রক্তমাখা এক খন্ড ভূমি এই ধরিত্রীতে
জন্ম মোর এই বাংলাদেশে।।

জন্মেছি যে দেশে
লাশের গন্ধ ভাসে সে দেশে,
বীরত্বের ইতিহাস লিখা রক্তের কালিতে
জন্ম মোর এই বাংলাদেশে।।

জন্মেছি যে দেশে
বীরত্বের বীজ বপন করা সে দেশে,
মৃত্যু যেন পালিয়ে যায় সেই বীরত্বের সামনে
জন্ম মোর এই বাংলাদেশে।।

জন্মেছি যে দেশে
রক্তে রঞ্জিত ভূমি সে দেশে,
সাত শ্রেষ্ঠ বীর যে দেশে ঘুমিয়ে আছে
জন্ম মোর এই বাংলাদেশে।।

জন্মেছি যে দেশে
দেশের প্রয়োজনে জীবন দেয় সে দেশে,
এমনই জননী রয়েছে সে দেশে
জন্ম মোর এই বাংলাদেশে।।

জন্মেছি যে দেশে
পরাধীনতার ঠাঁই নেই সে দেশে,
স্বাধীনতার জন্যে জীবন দেয় অনায়াসে
জন্ম মোর এই বাংলাদেশে।।

জন্মেছি যে দেশে
রক্তের স্রোত প্রবাহিত হয়েছে সে দেশে,
এমন বীরত্বই ধরিত্রী দেখেছে
জন্ম মোর এই বাংলাদেশে।।

জন্মেছি যে দেশে
লাল সবুজের পতাকা সে দেশে ,
সবেই সেই পতাকার মর্যাদা লালন করে
জন্ম মোর এই বাংলাদেশে..

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS