1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Title :
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় আব্দুল্লাহ আলিমের স্বর্ণপদক ও পরিবেশ পুরস্কার কুমিল্লা দাউদকান্দিতে পিকআপে মিললো ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার-১ কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: কুমিল্লায় জামায়াত আমির বাবার শান্তি কমিটির সম্পৃক্ততা নিয়ে নীরবতা ভাঙলেন আসিফ আকবর চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে পুনর্মিলনী অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ২৫ বছরের মাইলফলক পেরিয়ে পর্দা নামছে সেমস-গ্লোবালের টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬-এর দেশের সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬০০ টন গম নিয়ে বঙ্গোপসাগরে জাহাজ ডুবি

  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২, ৯.২৭ পিএম
  • ১৭২ Time View

বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গেছে লাইটার জাহাজ ‘এমভি তামিম’। জাহাজটিতে প্রায় ১ হাজার ৬০০ টন গম ছিল। বুধবার (১৮ মে) বিকেলের দিকে জাহাজটি লক্ষ্মীপুরের রামগতির তিল্লার চর এলাকায় ডুবে যায়।

জানা গেছে, এমভি তামিম জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনা করছিল সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস।

সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর জামাল হোসেন বলেন, জাহাজটিতে ১২ জন ছিলেন। সবাই নিরাপদে আছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত একটি বড় জাহাজ থেকে প্রায় ১ হাজার ৬০০ টন গম বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল জাহাজটি। কিন্তু জাহাজটি আজ লক্ষ্মীপুরের রামগতির তিল্লার চর এলাকায় পৌঁছলে অজ্ঞাত কিছু একটা জিনিসের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। এ সময় হেজে পানি ঢুকে যায়। পরে মাঝের ও সামনের হেজেও পানি ঢুকে জাহাজটি ডুবে যায়।

তিনি বলেন, জাহাজটিতে নাবিল অটো ফ্লাওয়ার মিলের গম ছিল। এটিতে ৬ কোটি ৬৪ লাখ টাকার গম ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com