1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান চরমোনাই পীরের

  • আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ১১.০৯ পিএম
  • ২৭৫ Time View

শেরপুরের শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে এক নির্বাচনী পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর যে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছিল, তা বর্তমানে আর নেই। তিনি আক্ষেপ করে উল্লেখ করেন, “৫ আগস্টের বিজয়কে আমরা ইসলামের বড় সুযোগ হিসেবে দেখেছিলাম, কিন্তু তা এখন ছিনতাই হয়ে গেছে।”

মুফতি রেজাউল করীম আরও বলেন, “বর্তমানে যারা আমেরিকার নীতি অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের মাধ্যমে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। এটি স্রেফ ধোঁকাবাজি।” তিনি ভোটারদের আহ্বান জানান, দেশের প্রকৃত ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিতে হবে।”

পথসভায় হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, “আমি এমন একটি স্বচ্ছ রাজনৈতিক দলের প্রার্থী হয়েছি, যাদের কোনো চারিত্রিক বা রাজনৈতিক কলঙ্ক নেই। ইসলামী আন্দোলনই ইসলামের প্রকৃত আদর্শ ধারণ করে কাজ করে যাচ্ছে।”

সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি খন্দকার মাওলানা মো. আনোয়ার হোসেন, বক্তব্য রাখেন জেলা ও উপজেলার শীর্ষ নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মুফতি শহিদুর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com