শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি

জামালপুরে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৩৯৪ Time View

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি ।।
জামালপুরের শিক্ষার্থীরা নতুন বইয়ের সুঘ্রাণে মাতোয়ারা। বৈশ্বিক মহামারি করোনার কারণে বিগত বছর যেমন ‘বই উৎসব’ হয়নি, তেমনি এ বছরও হচ্ছে না। তবে উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
শনিবার (১ জানুয়ারি) সারাদেশের ন্যায় জামালপুরে সিংহজানী বালিকা বিদ্যালয়েও এ বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা বছরের শুরুতেই স্কুলে আসতে পেরে এবং নুতন পাঠ্যবই হাতে পেয়ে খুব খুশি ও আনন্দিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS