1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শেয়ার ছেড়েছেন ছয় কোম্পানির বিনিয়োগকারীরা

  • আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২, ৩.১২ পিএম
  • ৫০২ Time View

বিদায়ী সপ্তাহে (২৬-৩০ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ছিল সোনালী পেপার, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এশিয়া ইন্সুরেন্স, ওয়ান ব্যাংক, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, বীকন ফার্মাসিউটিক্যালস্, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ইস্টার্ন ইন্সুরেন্স লিমিটেড। ডিএসই সুত্রে এই তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে শীর্ষ লেনদেনের কোম্পানিগুলোর মধ্যে ছয় কোম্পানির শেয়ার লেনদেন বৃদ্ধি পেলেও দর কমেছে। কোম্পানিগুলোর বড় বিনিয়োগকারীরা শেয়ারগুলো কেনার চেয়ে বেশি বিক্রি করেছেন বলে দর কমেছে- এমনটাই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, এশিয়া ইন্সুরেন্স, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ইস্টার্ন ইন্সুরেন্স লিমিটেড।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ৭৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭৭ কোটি ৬১ লাখ ৩৯ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৫১ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৪৮ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৩ টাকা ১০ পয়সা বা ১.৭৯ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে এশিয়া ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ২১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০০ কোটি ৬৪ লাখ ৯২ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১৫ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১১৫ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৯০ পয়সা বা ০.৭৮ শতাংশ।

ফরচুন সুজ লেনদেনের শীর্ষ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮১ লাখ ৬৮ হাজার ৪৬২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৬ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৯৫ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯২ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৩.৫৬ শতাংশ।

জেনেক্স ইনফোসিস লেনদেন তালিকার সপ্তম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪১ লাখ ৫৮ হাজার ৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৯ কোটি ৫৫ লাখ ৮৮ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৬৬ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৬৫ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১ টাকা ১০ পয়সা বা ০.৬৬ শতাংশ।

লেনদেনের তালিকার নবম স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্। সপ্তাহজুড়ে কোম্পনিটির ৩১ লাখ ৬ হাজার ৪২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৯ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৯৫ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৯২ টাকা ৭০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ১.৩৩ শতাংশ।

ইস্টার্ন ইন্সুরেন্স সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় দশম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫০ লাখ ১০ হাজার ৭৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ২৮ লাখ ৭৯ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১৫ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১১৫ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৩০ পয়সা বা ০.২৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com