1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

হাতীবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-২

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৫.৩৫ পিএম
  • ১০৪ Time View

হাতীবান্ধা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে পাকা রাস্তায় খড় শুকানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই জন গুরুত্বর আহত হয়েছে। আহত ২ জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গত ১৫ মে দুপুরে ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়াসারডুবির ঝুমুর আলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ফিরোজা( ৫৫) তার ছেলে ফেরদৌস( ৩৫)। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক।


এ ঘটনায় সামসুল হক বাদী হয়ে হাসেম আলীকে প্রধান আসামী করে আরো বারো জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । ঘটনায় অভিযুক্ত হাসেম আলী প্বার্শবতী পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নেরনবীনগর এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে।


অভিযোগ ও সরেজমিনে জানা যায়,সামসুল হকের স্ত্রী তার বাড়ীর সামনের পাকা রাস্তায় খড় শুকাতে গেলে এতে বাধা প্রদান করেন হাসেম আলী ও তার লোকজন এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত হাসেম আলী ও তার ভাই ইউনুস আলী বাঁশের লাঠি দিয়ে ফিরোজা বেগমকে এলোপাথাড়ি মারধর করে ।


এঘটনা দেখে ছেলে ফেরদৌস মাকে বাঁচাতে ছুটে এলে তাকেও বেধরক মারপিট করে আহত করা হয়। এ সময় তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। এ ব্যাপারে অভিযুক্ত হাসেম আলীর সাথে একাধিক বার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ প্রতিনিধির ফোন রিসিভ করেননি।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com