1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

টোয়াবের আয়োজনে তিন দিনের পর্যটন মেলা শুরু, দেশি-বিদেশি ১২০টির বেশি সংস্থা ও প্রতিষ্ঠানের অংশগ্রহণ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৮.৩৮ পিএম
  • ১০৫ Time View

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫: বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা ১৩ তম বিমান বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানী ঢাকার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) জমকালো আয়োজনরে মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করা হয়। তিনদিনব্যাপী এই মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

আন্তর্জাতিক এই মেলার আয়োজন করেছে দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। এবারের আসরের টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আইএইচজি গোল্ড পার্টনার এবং বিকাশ পেমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।

টোয়াবের সভাপতি মোঃ রাফেউজ্জামান এর সভাপতিত্বে ও পরিচালক (মিডিয়া ও পাবলিকেশন্স) মোহাম্মাদ ইউনুছ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (বানিজ্য ও মেলা) মোঃ তাসলিম আমিন শোভন।

প্রধান অতিথি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, পর্যটনকে এগিয়ে নিতে হলে আমাদের সকল স্টেকহোল্ডারদের একসাথে কাজ করতে হবে। সরকার পর্যটনের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশি-বিদেশি ১২০টির বেশি সংস্থা ও প্রতিষ্ঠান প্রায় ২২০টি স্টল ও ২০টি প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিভিন্ন এয়ারলাইনস, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও অন্যান্য পর্যটন–সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এবারের মেলায় পাকিস্তান, নেপাল ও ভূটানের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম এসোসিয়েশন অংশগ্রহণ করছে। এছাড়াও পাকিস্তান, নেপাল, ভূটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলংকা, ফিলিপাইন, তুরস্ক ও স্বাগতিক বাংলাদেশের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশগ্রহণ করছে। মেলা চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ভিজিটরদের জন্য তাদের সেবা ও পণ্যের ওপর বিশেষ মূল্যছাড় প্রদান করছে। দেশি ও বিদেশি গন্তব্যে এয়ার টিকিট, তারকা হোটেলগুলোয় রুম বুকিং, ভ্রমণ প্যাকেজ ইত্যাদি এই মূল্যছাড়ে অন্তর্ভুক্ত। মেলায় সাইড লাইন ইভেন্ট হিসেবে থাকবে বিটুবি সেশন, সেমিনার, এওয়ার্ড প্রদান অনুষ্ঠান ও কান্ট্রি প্রেজেন্টেশন। এছাড়া মেলায় আগত দর্শনাথীদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন এবং দেশের পর্যটন গন্তব্যের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। এছাড়াও থাকবে আকর্ষণীয় র‌্যাফেল ড্র পুরষ্কার। মেলার প্রবেশ মূল্যের উপর বিটিটিএফ পেমেন্ট পার্টনার বিকাশের ক্যাশব্যাক অফার থাকছে।

মেলার উদ্বোধনী পর্বে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব নায়লা আহমেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও ড. মোঃ সাফিকুর রহমান, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. মাইনুল হাসান প্রমূখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। উদ্ধোধনী অনুষ্ঠানে টোয়াবের উপদেষ্টা ও পরিচালকবৃন্দ, টোয়াব স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান এবং টোয়াবের সদস্যবৃন্দ ও কর্মকর্তাগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

এবার মেলায় প্রবেশ মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। তবে ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত থাকবে। মেলায় প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত দর্শনাথীদের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com