বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের

দুই বলে দুজনকে ফেরালেন সাকিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৩০ Time View
Test-Match

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শুরুতেও সাবলীলভাবে খেলতে থাকে শ্রীলঙ্কানরা। দিনের শুরুতে শরিফুল ইসলাম, সাকিব আল হাসানরা বোলিং আক্রমণে আসেন। কিন্তু দেড়শ’র দ্বারপ্রান্তে থাকা অ্যাঞ্জেলো ম্যাথুস এবং হাফ সেঞ্চুরির আশায় থাকা দীনেশ চান্দিমাল বেশ দেখেশুনেই খেলতে থাকেন তারা। যদিও চতুর্থ ওভারেই ম্যাথুসকে ফেরানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিছু না বুঝেই সুযোগটি হাতছাড়া করে তারা।

খালেদ আহমেদের লেংথ বলে আলতো করে খোঁচা দেন ম্যাথুস। তার ব্যাট ছুঁয়ে বল চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। যদিও কেউ না বোঝায় আউট দেয়ার আবেদন করেননি। বরঞ্চ খালেদ-লিটন আর অধিনায়ক মুমিনুল হক ভেবেছিলেন, অল্পের জন্য ব্যাটে বল লাগেনি ম্যাথুসের! ম্যাচের প্রথম দিন ৬৯ রানে থাকা অবস্থায় স্লিপে মাহমুদুল হাসান জয়কে ক‍্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন ম্যাথুস।

ম্যাথুস-চান্দিমালের ১৩৬ রানের অসাধারণ জুটিটি ভাঙেন নাঈম ইসলাম। প্রথম দিনের মতো এ দিনও বাংলাদেশকে কাঙ্খিত ব্রেক থ্রু এনে দেন তিনি। নাঈমের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে লেগ বিফোর উইকেটের শিকার হন চান্দিমাল। এরপর রিভিউ নিয়েছিলেন তিনি। যেখানে দেখা যায়, নাঈমের বল চান্দিমালের ব্যাটে লাগেনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ১৪৮ বলে খেলা ৬৬ রানের এই ইনিংসে ছিল দুটি চার ও তিনটি ছক্কার মার।

চান্দিমালকে ফেরানোর পর চটজলদি নিরোশান ডিকওয়েলাকেও ফেরান নাঈম। সেই ওভারের পঞ্চম বলে ডিকওয়েলাকে সরাসরি বোল্ড করে ফেরান তিনি। এই উইকেটরক্ষকের ব্যাটে আসে ৩ রান।

ইনিংসের ১১৪ তম ওভারে পাঁচ বলের ব্যবধানে চান্দিমাল ও ডিকওয়েলাকে ফিরিয়ে শ্রীলঙ্কার আগ্রাসী মনোভাবে লাগাম দেন নাঈম। মধ্যাহ্নভোজে যাবার আগে লঙ্কান দলের সংগ্রহ ছয় উইকেটে ৩২৭ রান।

মধ্যাহ্নভোজ বিরতি থেকে ফিরেই দ্বিতীয় বলে রমেশ মেন্ডিসকে বিদায় করেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের কুইকার বুঝতেই পারেননি রমেশ। ফিরে যান এক রান করে। তার পরের বলেই লাসিথ এম্বুলদেনিয়াকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন সাকিব। রানের খাতা খোলার আগেই বিদায় নেন এম্বুলদেনিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS