1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

ঢাকায় ছোট ভাইয়ের বাসায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

  • আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৮.২৯ পিএম
  • ৬৮ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মির্জা ফরিদুল ইসলাম শিপলু ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
গত বৃহস্পতিবার চিকিৎসার উদ্দেশ্যে তিনি ঢাকা গিয়েছিলেন। জানা যায়, গতরাতে চিকিৎসা শেষে ঢাকার ধানমণ্ডিতে তাঁর ছোট ভাইয়ের বাড়িতে একাই অবস্থান করছিলেন তিনি।
আজ ৫ অক্টোবর রবিবার সকালে মির্জা ফরিদুল ইসলাম শিপলু কারো ফোন রিসিভ না করায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। দুপুর ১২টার দিকে তাঁর ছোট ভাই রাতুল ওই বাড়িতে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।
তাঁর রাজনৈতিক সহকর্মী ও জাসস নেতা সেলিম জানিয়েছেন, পারিবারিক আলোচনার মাধ্যমে মরহুমের দাফন এবং জানাজার স্থান ও সময় পরে জানানো হবে।
মির্জা ফরিদুল ইসলাম শিপলুর অকাল মৃত্যুতে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com