1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Title :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে নন এমপিও শিক্ষক সম্মেলন ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জেএমআই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

ভারত থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তথ্য আসেনি:স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২, ৩.৪৩ পিএম
  • ২২২ Time View

বাংলাদেশ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের ঘটনায় প্রধান অভিযুক্ত প্রশান্ত কুমার (পিকে) হালদারের গ্রেফতারের বিষয়ে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তথ্য (ডকুমেন্ট) আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম।
পিকে হালদারের গ্রেফতারের বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুনেছি যে, পিকে হালদার গ্রেফতার হয়েছেন। তবে আমাদের কাছে এখনও তার বিষয়ে অফিসিয়াল কিছু জানানো হয়নি।

তাকে দেশে ফেরাতে আইনি পদক্ষেপ নেবেন কিনা প্রশ্নে বলেন, আমাদের যে কাজ আমরা আইনগত ব্যবস্থা নেব।

পিকে হালদার বাংলাদেশে মোস্ট ওয়ান্টেড ব্যক্তি উল্লেখ করে তিনি বলেন, আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে অনেক দিন ধরেই ফেরত চাচ্ছি। সে গ্রেফতার হয়েছে।

শনিবার ভারতের অর্থসংক্রান্ত গোয়েন্দা সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়ি থেকে পিকে হালদার ও তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে তোলে এবং তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

এক বিবৃতিতে ইডি বলেছে, হাজার কোটি টাকা পাচারকারী পিকে হালদার নাম পাল্টে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে বসবাস করতেন। প্রদেশের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি।শনিবার সেখান থেকে পিকে হালদারসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে শুক্রবার দিনভর কলকাতা ও উত্তর চব্বিশ পরগনার অন্তত ৯টি স্থানে অভিযান চালায় ইডি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com