1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Title :
চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুতে জিপিএইচ ইস্পাতের সিদ্ধান্ত নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

পিকআপে ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত রংপুরে

  • আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৫৪ পিএম
  • ৯৮ Time View

ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা ব্রিজ এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। ভোর চারটার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপ চালক। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন— পিকআপের হেলপার, মীরগঞ্জ এলাকার উসুফ আলীর ছেলে, আরিফ, সাতদরগা এলাকার শাহিনা (২৮) এবং তাঁর ছেলে ওয়ালিদ স্বাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে একটি মালবাহী পিকআপ মাহিগঞ্জের দিকে যাওয়ার জন্য ইউটার্ন নিতে গেলে ঢাকা অভিমুখী একটি বালুবাহী ট্রাক এসে ধাক্কা দেয়। এতে পিকআপের ভেতরে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।

মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান বলেন, “দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি জব্দ করে থানায় আনা হয়েছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক। পলাতক ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তারে অভিযান চলছে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com