1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাংবাদিকের মায়ের পরলোকগমণে প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শোক জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট জাতীয় সংসদ ভবনে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পীকারের সাথে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (গ্যাটজা)-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে যেভাবে জানবেন

লভ্যাংশ বিতরণ সম্পন্ন গ্রামীনফোনের

  • আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৫১ পিএম
  • ৯০ Time View

দেশর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত প্রতিষ্ঠান গ্রামীনফোন লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত সময়ের জন্য ৬ মাসের আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, কোম্পা নির পরিচালনা পর্ষদ ১৬ জুলাই ২০২৫ তারিখে বিকাল ৩:০০ টায় অনুষ্ঠিত ২৬৩তম সভায় ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত ছয় মাসের জন্য নিরীক্ষিত অন্তর্বর্তীকালীন ঘনীভূত আর্থিক বিবরণী অনুমোদন করেছে এবং ২০২৫ সালের জন্য একটি অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল যা কোম্পানির পরিশোধিত মূলধনের ১১০ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬.৮৯ টাকা যা ২০২৩ সালে ছিল ২৪.৪৯ টাকা, ২০২২ সাল আয় ছিল ২২.২৯ টাকা, ২০২১ সালে ছিল ২৫.২৮ টাকা ও ২০২০ সালে ছিল ২৭.৫৪ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ৪৭.৯৫ টাকা যা ২০২৩ সালে ছিল ৪৯.৩৯ টাকা, ২০২২ সালে ৩৪.২২ ছিল টাকা, ২০২১ সালে ছিল ৩৬.৯৪ টাকা ও ২০২০ সালে ছিল ৩৮.৫৯ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ৩৩০ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ১২৫ শতাংশ নগদ, ২০২২ সালে দিয়েছে ২২০ শতাংশ নগদ, ২০২১ সালে ২৫০ শতাংশ নগদ ও ২০২০ সালে ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৪০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৯ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৩৫০ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১৩৫ কোটি ৩ লাখ ২২।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ জুন, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৯০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৬.৫ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীর হাতে রয়েছে .৯৭ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২.৫৩ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ২৪১.৪ টাকা থেকে ৩৮৭ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২৯৯.৩ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৩০০ টাকা। ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com