1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

বরিশালে ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি 

  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২, ৭.৪৪ পিএম
  • ১৪৪ Time View

বরিশাল প্রতিনিধি: ঘূর্ণিঝড় অশনির প্রভাবে প্রবল বর্ষনে জেলার বিভিন্ন উপজেলায় উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও কৃষকের পাকা ও আধাপাকা ধানসহ বিভিন্ন ফসল এখন পানির নিচে তলিয়ে রয়েছে।
ফলে কৃষকরা তাদের ফসল হারিয়ে এখন দিশেহারা হয়েন পড়েছেন। অধিকাংশ উপজেলার ক্ষেতের ধান পানিতে তলিয়ে থাকায় এখন ধানে গজ বের হয়েছে। কৃষাণের অভাবে কৃষকরা জমি থেকে ধান ঘরে তুলতে পারছেন না। অসহায় কৃষকরা তাদের অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সরকারী সহয়তার দাবি করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলায় ৫৯ হাজার ৩৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। যা গত বছরের চেয়ে তিন হাজার দুইশ’ হেক্টর বেশি।

এরমধ্যে সবচেয়ে বেশি ফলন হয়েছে আগৈলঝাড়া, গৌরনদী ও উজিরপুর উপজেলায়। ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে প্রবল বর্ষনে এসব উপজেলার অধিকাংশ বোরো ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলায় চলতি মৌসুমে কয়েক বছরের রেকর্ড ভেঙে বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় খুশি হয়েছিলেন কৃষকরা। তবে বাম্পার ফলন পেয়েও কৃষকের স্বপ্ন শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় অশনির প্রভাবে প্রবল বর্ষণে পানির নিচে তলিয়ে যায়।

কৃষকের অপূরণীয় ক্ষতির সত্যতা স্বীকার করে আগৈলঝাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, তালিকা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের প্রণোদনার সহায়তা করা হবে। কৃষিসম্প্রসারন অধিদফতরের বরিশালের উপ-পরিচালক মোঃ হারুন-অর রশিদ বলেন, সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রস্তুত করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com