1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

বীরগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ২.২০ পিএম
  • ১০২ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২২ আগস্ট শুক্রবার সকাল ১১ টায় কল্যাণী উচ্চ বিদ্যালয়ের হল রুমে দিনাজপুর জেলা শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মোঃ মততাজ উদ্দিন।

অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি জনাব মোঃ মনজুরুল ইসলামের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় শুরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জনাব ডক্টর মুহাদ্দিস মোঃ এনামুল হক ও জামায়াতে ইসলামী দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ছাত্রনেতা জনাব মোঃ মতিউর রহমান বক্তব্য রাখেন।  

এ সময় জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোঃ রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি মাওলানা মোঃ সহিদুল ইসলাম খোকন, বীরগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান এ কে এম কাওছার হোসেন, বীরগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা মোঃ নজমুল ইসলাম, বীরগঞ্জ তালিমুল কুরআন বিভাগীয় সেক্রেটারি মাওলানা মোঃ সামাউন কবীর, উপজেলা সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com