1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

১২ দিনে রেমিট্যান্স এলো ১০৫ কোটি ডলার

  • আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১০.৩৪ পিএম
  • ১০৭ Time View

চলতি মাসের প্রথম ১২ দিনে বৈদেশিক মুদ্রা হিসেবে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১ হাজার ৫৪ মিলিয়ন (১০৫৪ মিলিয়ন) মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৭২১ মিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৪৬ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী- শুধু ১২ আগস্ট একদিনেই দেশে এসেছে ১০০ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া, চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৩২ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ১২ আগস্ট ২০২৪) ছিল ২ হাজার ৬৩৫ মিলিয়ন ডলার। ফলে ২০২৫-২৬ অর্থবছরের এ সময়ে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩৪ শতাংশ।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে আসে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স। এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাসে আসে ১৯১ দশমিক ৩৭ কোটি ডলার, আগস্টে ২২২ দশমিক ১৩ কোটি ডলার, সেপ্টেম্বরে আসে ২৪০ দশমিক ৪১ কোটি ডলার। পরবর্তী মাস অক্টোরে আসে ২৩৯ দশমিক ৫০ কোটি ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স আসে দেশে। এরপর জানুয়ারি মাসে আসে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার, মার্চ মাসে আসে ৩২৯ কোটি ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ডলার, মে মাসে ২৯৭ কোটি ডলার এবং জুনে আসে ২৮২ কোটি ডলারের রেমিট্যান্স।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com