1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম

অতিরিক্ত ফি নিলে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২, ৪.৫৬ পিএম
  • ১৬৪ Time View
Dipu-Moni

সরকার নির্ধারিত ফি’র চেয়ে বেশি ফি নিলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘সরকার নির্ধারিত ফি’র চেয়ে বেশি ফি নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার (১১ মে) আশুলিয়ায় ব্র্যাক সিডিএম সেন্টারে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর দুই দিনব্যাপী কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষার মানোন্নয়নের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনার কারণে অন্যান্য খাতের মতো শিক্ষা খাতেও নেতিবাচক প্রভাব পড়েছে। আবার কারোনার কারণে আমরা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছি। প্রযুক্তি ব্যবহারে অনেক অভিজ্ঞ হয়ে উঠেছি। শিক্ষার্থীদের সবাই অনলাইনে পড়াশোনার সুযোগ পায়নি। যারা পেয়েছে তাদেরও কিছু কিছু ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণের জন্য আমরা কাজ করে চলেছি।’

কর্মশালায় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও অংশগ্রহণকারী।

উল্লেখ্য, অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি নিবন্ধন ৫০ টাকা হলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com