1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

উৎপাদনশীলতা পুরস্কার পাচ্ছে যেসব কোম্পানি

  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২, ৩.৪২ পিএম
  • ১৩০ Time View

জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন পণ্য তৈরিতে শ্রেষ্ঠত্বের ভূমিকায় শিল্প ও সেবা খাতের উৎপাদনশীলতা পুরস্কার পেতে যাচ্ছে ২৬টি কোম্পানি ।

রোববার (১০ মে) শিল্প মন্ত্রণালয় ২০২০ সালের পুরস্কারের জন্য নির্বাচিত এসব কোম্পানির নাম গেজেট আকারে প্রকাশ করেছে।

বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান তৈরি এবং দেশের অর্থনীতিতে অবদান রাখায় নির্বাচিত ২৬ টি কোম্পানিকে পাঁচ ক্যাটাগরিতে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়া ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে ‘ইন্সটিটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’র জন্য মনোনীত করা হয়েছে।

রোববার প্রকাশিত গেজেটে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো এবং রাষ্ট্রায়ত্ত্ব শিল্প- এ পাঁচ ক্যাটাগরিতে খাত ও উপখাতভিত্তিক ২৬টি কোম্পানির নাম ঘোষণা করা হয়েছে।

বৃহৎ শিল্পের কোম্পানিগুলো হল- ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড ও হবিগঞ্জ এগ্রো লিমিটেড (খাদ্য শিল্প), ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, শেলটেক প্রাইভেট লিমিটেড, রানার অটোমোবাইলস লিমিটেড (ইস্পাত ও প্রকৌশল), এনভয় টেক্সটাইলস লিমিটেড, পাহাড়তলী টেক্সটাইলস অ্যান্ড হোসিয়ারি মিলস ও করণী নিট কম্পোজিট লিমিটেড (টেক্সটাইল ও তৈরি পোশাক), নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মীর টেলিকম লিমিটেড ও ডিজিকন টেকনোলজিস লিমিটেড (সেবা), সার্ভিস ইঞ্জিন লিমিটেড (তথ্যপ্রযুক্তি), প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড, কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, স্কয়ার টয়েল্ট্রিজ লিমিটেড (রসায়ন)।

মাঝারি শিল্পের কোম্পানিগুলো হল-সিলভান টেকনোলজিস লিমিটেড (ইস্পাত ও প্রকৌশল), মাসকোটেক্স লিমিটেড ও ইনডেক্স এক্সেসরিজ লিমিটেড (টেক্সটাইল ও তৈরি পোশাক), মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেড (তথ্যপ্রযুক্তি), বিআরবি পলিমার লিমিটেড ও জিএমই এগ্রো লিমিটেড (রসায়ন)

ক্ষুদ্র শিল্পের কোম্পানিগুলো হল- আহমেদ ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড, মেসার্স তোহফা এন্টারপ্রাইজ ও জারমার্টজ লিমিটেড, মাইক্রো শিল্পের কোম্পানি-সুপারস্টার ইলেকট্রনিক্স লিমিটেড এবং রাষ্ট্রায়ত্ত শিল্পের কোম্পানি ইস্টার্ন টিউবস লিমিটেড।

পুরস্কার বিতরণের সময় এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ভুক্ত ন্যাশনাল উৎপাদনশীলতা সংগঠনের মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com