1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

দিল্লিতে ‘বাংলাদেশে গণহত্যা’ নিয়ে আওয়ামী লীগ নেতাদের সংবাদ সম্মেলন স্থগিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ২.২৪ পিএম
  • ৯২ Time View

বাংলাদেশে গণহত্যা’ ইস্যুতে দিল্লিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তবে আয়োজকদের দাবি অনুযায়ী, ঢাকায় বিমান দুর্ঘটনায় বহু শিশু নিহত হওয়ার ঘটনায় ‘শোক জানিয়ে’ শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

বুধবার (২৩ জুলাই) এই সম্মেলনটি বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ (BHRW) নামে একটি সংগঠনের ব্যানারে বিকাল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংগঠনটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন থাকলেও আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী নিজেকে যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে দাবি করেন। তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলেও পরিচিত এবং যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার পক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছেন।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ওই সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের সাম্প্রতিক সংঘর্ষ এবং দেশে কথিত ‘গণহত্যা’ ইস্যুতে বক্তব্য রাখার কথা ছিল আওয়ামী লীগের ‘গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীদের’।

জানা গেছে, সাম্প্রতিক দিনগুলোতে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক নেতা—হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল এবং মোহিবুল হাসান চৌধুরী নওফেল—দিল্লি সফর করেছেন। তাদের মধ্য থেকে কয়েকজন এই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল।

তবে অনুষ্ঠান শুরুর ঠিক আগে মোহাম্মদ আলী সিদ্দিকী এক বিবৃতিতে বলেন, ‘ঢাকায় এক শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির পরিপ্রেক্ষিতে তারা অনুষ্ঠান স্থগিত করেছেন। ওই দুর্ঘটনায় ৩৫ জনের বেশি, যাদের বেশিরভাগই শিশু, নিহত হয় এবং প্রায় ১৭০ জন আহত হন।’

সিদ্দিকী বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের সংবাদ সম্মেলন স্থগিত করেছি।’ তিনি আরও জানান, অনুষ্ঠানটি পরবর্তী সময়ে নতুন তারিখে আয়োজন করা হবে। একই সঙ্গে তিনি বিমান দুর্ঘটনার বিষয়ে ‘স্বাধীন তদন্ত’ দাবি করেন এবং অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের পুরনো অভিযোগগুলো পুনরায় উত্থাপন করেন।

এদিকে দিল্লিতে নিযুক্ত কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, অনুষ্ঠানটি ঘিরে বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল। কারণ, আগামী ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্ণ হবে এবং এই সময় দিল্লিতে একটি বিতর্কিত রাজনৈতিক অনুষ্ঠান আয়োজন চলমান সম্পর্ক স্বাভাবিককরণের চেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

সূত্রগুলো আরও জানায়, ভারত শুরু থেকেই বাংলাদেশে নির্দলীয় অবস্থানে রয়েছে বলে জানিয়ে এসেছে। এ ধরনের রাজনৈতিকভাবে সংবেদনশীল অনুষ্ঠান সেই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

এ প্রসঙ্গে এখনো ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে টানা ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। এরপর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা উত্তেজনাময় হয়ে ওঠে। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের ওপর নিপীড়ন নিয়ে ভারত উদ্বেগ জানায় এবং বাংলাদেশি পণ্যের ওপর একাধিক আমদানি নিষেধাজ্ঞা জারি করে, যার প্রভাব পড়ে স্থল ও সমুদ্রপথের পণ্য পরিবহনে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com