শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা ও শপথ গ্রহণ না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল সৌদিতে পাঠিয়ে খোঁজ নেই দালালের: ৩ মাসেও ইকামা ও কাজ পাননি প্রবাসী সালেহ আহমেদ ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর পতনের শীর্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকারস বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স মায়ের ডাকের লাবনীর বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ

সরবরাহ বাড়ায় কমেছে ধানের দাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২
  • ৭৬ Time View

সরবরাহ বেড়ে যাওয়ায় নওগাঁর হাটগুলোয় কমেছে ধানের দাম। জানাগেছে নওগাঁর সরস্বতীপুর হাটে এক সপ্তাহের ব্যবধানে মণপ্রতি ধানের দাম কমেছে ৫০ থেকে ৭০ টাকা।

তবে ধানের দাম হঠাৎ করে কমে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। অন্যদিকে শ্রমিক সংকটে মাঠ থেকে ফসল তুলতে পারছেন না তারা।

বিক্রির জন্য ভোরের আলো ফুটতেই নওগাঁর সরস্বতীপুর হাটে ধান নিয়ে আসেন চাষিরা। বেলা বাড়ার সঙ্গে জমে উঠে বেচাকেনা।

গত কদিনের ‍তুলনায় এ হাটে সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে ধানের দাম কমেছে ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত। সাধারণ কৃষকরা বলছেন, প্রাকৃতিক বালাইয়ের কারণে এবার মাঠ থেকে ধান তুলতে বেড়েছে খরচ। তার ওপর দাম কমায় লোকসান গুনতে হচ্ছে তাদের।

জানা গেছে এ হাটে মোটা জাতের ধান ৮৫০-৮৭০ টাকা আর সরু জাতের লম্বা জিরা কাটারিভোগ ও মিনিকেট ধান জাতের ধান বিক্রি হচ্ছে ১ হাজার ২০ থেকে ১ হাজার ৪০ টাকা মণ দরে।

জেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। যেখান থেকে প্রায় ১২ লাখ মেট্রিক টন ধান পাওয়ার আশা করছে কৃষি বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS