শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু

তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা যুব দলনেতার বিক্ষোভ মিছিল 

শাকিল আহম্মেদ
  • আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৪ Time View

স্টাফ রিপোর্টার: ঢাকার মিডফোর্ডে একটি ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জাতীয়তাবাদি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও  নানামূখি ষড়যন্ত্রের প্রতিবাদের বিক্ষোভ মিছিল করেছেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমসহ স্থানীয় নেতাকর্মীরা।

১৯ জুলাই শনিবার সকালে উপজেলার মুড়াপাড়াস্থ রূপগঞ্জ প্রেসক্লাব চত্ত্বর থেকে মুড়াপাড়া বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলার হাজারো যুবদল নেতাকর্মী।  এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন, দেশ নায়ক তারেক রহমানকে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। যা আর  সহ্য করা হবে না। দেশ গঠনে যখন শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন, তা দেখেই বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী দোসররা। এমনকি প্রকাশ্যে আওয়ামী প্রেতাত্মারা তাদের নাশকতার পায়তারা চালাচ্ছে।  আমরা হুঁশিয়ার করে দিচ্ছি। রূপগঞ্জ রূপগঞ্জ উপজেলা যুবদল বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে ঐক্যবদ্ধ,সজাগ ও সোচ্চার রয়েছি। সুতরাং আমাদের দমিয়ে রাখা যাবে না। সকল ষড়যন্ত্র জুলাই আগষ্টের মতোই হাওয়ায় মিলিয়ে দেব। 

এ সময় আবু মোহাম্মদ মাসুম যুবদল নেতাকর্মীকে আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে নামতে প্রস্তুত থাকার আহবান করেন তিনি। 

বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিম সরকার, উপজেলা যুবদল নেতা মো. সোহেল মিয়া, রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সুলতান মাহমুদসহ রুপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS