1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Title :
Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিবিএস ক্যাবলস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা

ডেঙ্গুতে মৃত্যু আরও ৩

  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৬.০৬ পিএম
  • ১১১ Time View

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪৯২ জন রোগী।

সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৫৩ জন, খুলনা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৭৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ৪০৯ জন।

প্রসঙ্গত, গত বছর (২০২৪) জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ এক হাজার ২১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com