1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুতে জিপিএইচ ইস্পাতের সিদ্ধান্ত নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার

সংখ্যানুপাতিক নির্বাচন স্বৈরশাসনের পথ সুগম করবে: রিজভী

  • আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৭.৫১ পিএম
  • ৯৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেশকে স্বৈরশাসনের পথে ঠেলে দেবে” বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, “এই পদ্ধতি স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক নেতৃত্ব গঠনের বড় বাধা হয়ে দাঁড়াবে।”

বৃহস্পতিবার (৩ জুলাই) রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি দলীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে রিজভী আরও বলেন, “বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেন কোনোভাবেই জনগণের দুর্ভোগের কারণ না হন সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব মহানগর শাখার আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, রংপুর মেডিকেল কলেজ ড্যাবের আহ্বায়ক ডা. মাহমুদুল হক সরকারসহ সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে নেতারা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে চিকিৎসকদের পাশে থেকে মানবসেবার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com