1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Title :
নবীনগরের শ্রীরামপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু উবারের নতুন সেবায় যুক্ত হলো ‘উবার পার্সেল’ প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক গাজী মাজহারুল আনোয়ার স্মরণে ‘দি আর্টিস্ট ক্লাব’-এর বিশেষ আয়োজন ‘আইকনিক টিউজডে হরিপুরে পুলিশ বিজিবির অভিযানে মাদকসহ আটক – ৪ জন গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ, মর্যাদাবান রাষ্ট্র এবং শ্রেষ্ঠ জাতি গঠনে ‘বৈষম্যহীন মর্যাদা সংলাপ’ অনুষ্ঠিত রপ্তানি বৈচিত্র্যকরণে বাংলাদেশ ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ রেলওয়ের প্রশাসনিক কাঠামো ধ্বংস নয়, শৃঙ্খলা ও জবাবদিহি চাই রেলওয়ে মহাপরিচালককে ঘিরে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদে, সংবাদ সম্মেলন

‘বিনিয়োগের জন্য আকর্ষণীয় জায়গা বাংলাদেশ’

  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২, ১.০১ পিএম
  • ১৬০ Time View
Tipu-Munshi

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন বিনিয়োগের জন্য বিশ্বের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা বাংলাদেশ।

টিপু মুনশি বলেন, বর্তমানে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। যেখানে বিনিয়োগের ক্ষেত্রে ৫-১০ বছরের জন্য কর অব্যাহতিসহ আর্থিক নানা সুযোগ-সুবিধা রয়েছে। এছাড়া, পদ্মা সেতু ও গভীর সমুদ্র বন্দর স্থাপনসহ অবকাঠামো খাতের উন্নয়নে বিপুল বিনিয়োগ করা হয়েছে।

সোমবার (৯ মে) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই ও ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন ।

বাংলাদেশের প্রায় ১৭ কোটির মতো বিশাল জনগোষ্ঠী রয়েছে। এদেশে বিনিয়োগ করলে অভ্যন্তরীণ বাজারে ভালো ব্যবসার সুযোগ রয়েছে। একইসাথে প্রতিবেশী ভারতের বিশাল বাজার ধরার সুযোগ পাবেন ব্যবসায়ীরা। তাই মার্কিন ব্যবসায়ীদের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য সহযোগী। তৈরি পোশাকের বড় একটা অংশ যুক্তরাষ্ট্রে রফতানি হয়। বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি আমার অনুরোধ, প্লিজ বাংলাদেশে বিনিয়োগ করুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বিভিন্ন শিল্পখাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। পরে এফবিসিসিআই ও ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। এসময়, উভয় দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com