1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

সাধারণ মানুষের জন্য সিনেমা দেখা এখন বিলাসিতা : আমির খান

  • আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫, ১১.৫৮ এএম
  • ৭০ Time View

একটা সময় ছিল, সিনেমা ছিল মানুষের সবচেয়ে সহজ বিনোদনের মাধ্যম। বড় পর্দা মানেই ছিল উৎসব, পরিবারের সঙ্গে সময় কাটানো। কিন্তু এখন? বলিউড তারকা আমির খানের মতে, এই মাধ্যমটি এখন আর সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই — হয়ে উঠেছে একপ্রকার বিলাসিতা।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিতারে জামিন পার’ নিয়ে পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বললেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। বললেন, ‘একসময় সিনেমাকে বলা হতো মাস মিডিয়াম। কারণ, সাধারণ মানুষ হলে গিয়ে সিনেমা দেখতে পারত। কিন্তু এখন সেই সুযোগ কমে গেছে।’

আমির খান জানান, তার ক্যারিয়ারের শুরুতে ছিল শুধু সিঙ্গেল স্ক্রিন হল। দিনে চারটি শো চলত। পরে মাল্টিপ্লেক্স এলো, আর একে একে হারিয়ে যেতে লাগল সেই পুরোনো হলগুলো। আজকের দিনে মাল্টিপ্লেক্সই মূল ভরসা, আর সেগুলো শহরের ব্যয়বহুল শপিং মলে। ‘এই সব মাল্টিপ্লেক্সে টিকিটের দাম এমনই যে অনেকেই সেটা বহন করতে পারে না’ — যোগ করেন আমির।

এখানেই থেমে থাকেননি তিনি। ভারতের সিনেমা অবকাঠামো নিয়ে আফসোস করে বলেন, ‘চীনে ৯০ হাজার স্ক্রিন, আমেরিকায় ৩৫ হাজার। অথচ ভারতের মতো জনবহুল দেশে এত কম স্ক্রিন কেন? প্রত্যন্ত অঞ্চলে কেন একটা হলও থাকবে না?’ 

তবে এই ব্যবসায় নামছেন কি না, জানতে চাইলে আমির বলেন, ‘না, আমি নিজে থিয়েটার ব্যবসায় আসব না। এতে আমার সৃজনশীল কাজে সময় কমে যাবে। কিন্তু যারা এই কাজ করছেন, আমি তাদের উৎসাহ দিচ্ছি, সাহায্য করছি।’

‘সিতারে জামিন পার’ বক্স অফিসে ৯ দিনে ভারতে আয় করেছে ১০৫ কোটি রুপি, আর বিশ্বব্যাপী ১৫০ কোটির বেশি। সিনেমাটিতে একজন বাস্কেটবল কোচ হিসেবে দেখা গেছে আমিরকে, যিনি বিশেষ চাহিদাসম্পন্ন ১০ তরুণকে প্রশিক্ষণ দেন। জেনেলিয়া ডি সুজা ও একঝাঁক নতুন মুখের অভিনয় পেয়েছে প্রশংসা।

তবে বাণিজ্যিক সাফল্যের বাইরেও, আমির খান যেন একবার আবারও আমাদের মনে করিয়ে দিলেন,  ‘সিনেমা শুধু তারকাদের জন্য নয়, এটা মানুষের জন্য। সেই মানুষগুলোর, যারা আজ আর হলে ঢোকার সাহসই পায় না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com