1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

অশনির প্রভাবে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২, ৮.৪৮ পিএম
  • ১৫৩ Time View

বরিশাল: ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। পরবর্তী ২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 
সেই সঙ্গে বর্জ্যপাত,বাতাসের গতিবেগ ৫০/৬০ কিলোমিটার বেগে এবং জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় ৩/৪ ফুট বাড়তে পারে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিস।

সমুদ্র বন্দরসমূহে ২ নম্বর হুশিয়ারী সংকেত থাকলেও স্থানীয় নদীবন্দরসমূহে ১ নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ সোমবার (৯ মে) বেলা সোয়া ১২ টার দিকে বরিশালে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া বিকাল ৫ টার পড়ে বৃষ্টি শুরু হয়। এরপর থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এসময় বাতাসের গতিবেগ স্বাভাবিক থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এতে রাস্তা ঘাট ফাঁকা হলেও শ্রমজীবী মানুষের আনাগোনা রয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানিয়েছেন, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে । পরবর্তী ২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বর্জ্যপাত,বাতাসের গতিবেগ ৫০/৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

এসময় উপকূলীয় জেলাসমূহ ও দ্বীপ-চরাঞ্চলে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় ৩/৪ ফুট বাড়তে পারে। ঘূর্ণিঝড় অশনির সমুদ্র বন্দরসমূহে ২ নম্বর হুশিয়ারী সংকেত থাকলেও স্থানীয় নদীবন্দরসমূহে ১ নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
অপরদিকে ঘূর্ণিঝড় অশনি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের উপকূলবাসীর মধ্যে।

সোমবার সকাল থেকে বরিশালসহ উপকূলীয় এলাকাগুলোর আকাশে মেঘের সঞ্চার ও বেশ কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হওয়ায় জনমনে অশনি আতঙ্ক দেখা দিয়েছে।
তবে ঘূর্ণিঝড়ের আঘাতের কথা মাথায় রেখে বিভাগীয় কমিশনারের নির্দেশে জেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।


অশনি মোকাবেলায় বরিশাল বিভাগের ৪ হাজার ৯১৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তত করা হয়েছে। পাশাপাশি সিপিপি ভলান্টিয়ারদের প্রস্তুত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com