1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

গাইবান্ধায় ট্রাক চাপায় যুবকের মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৭.১৩ পিএম
  • ৭৯ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় তাওহিদ ইসলাম (২৬) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (১৭ জুন) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। 

মারা যাওয়া তাওহীদ উপজেলার গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানায়, তাওহিদ ব্যাটারিচালিত একটি ভ্যানে করে উপজেলার মহিমাগঞ্জ থেকে বই কিনতে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি সড়কের পাশের একটি পিলারে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়েন তাওহীদ। এসময় গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জমুখী একটি তুষ বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাওহিদকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাওহিদকে মৃত ঘোষণা করেন। 

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, “তুষ বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com