1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

গাইবান্ধায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

  • আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫, ১০.০৬ এএম
  • ১৪৩ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। শুক্রবার (৬ জুন) বেলা সাড়ে ৩টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাজারের পশ্চিমে দোকানঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের নাছির উদ্দিনের ছেলে অটোরিকশাচালক গনি মিয়া (৪০), সাজ্জাদ মিয়ার ছেলে লিয়াকত (১৮) এবং ওয়াদুদ মিয়ার ছেলে ইবনুল (১৮)।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, ‘‘গাইবান্ধা থেকে ঢাকাগামী রিতু পরিবহনের একটি বাস পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজারের পশ্চিমে দোকানঘর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত হন আরো দুই জন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com