1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

৯ ছক্কায় রেকর্ডে সেঞ্চুরি করলেন পারভেজ

  • আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫, ২.৩৫ পিএম
  • ৭১ Time View

অসাধারণ, অতিমানবীয়, অবিশ্বাস‌্য। বাংলাদেশের কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে ৯ ছক্কা হাঁকাবেন তা যেন কল্পনাকেও হার মানাবে। সেই কল্পনাকে বাস্তবে ২২ গজে রূপ দিলেন পারভেজ হোসেন ইমন।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শনিবার রাতে ছক্কা বৃষ্টি নামালেন পারভেজ। পেলেন টি-টোয়েন্টি সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশ পেল এই ফরম‌্যাটে দ্বিতীয় সেঞ্চুরিয়ানকে। ২০১৬ সালে তামিম ইকবাল ধর্মশালায় ওমানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন। যা ছিল এতদিন এই ফরম‌্যাটে বাংলাদেশের ব‌্যাটসম‌্যানদের একমাত্র সেঞ্চুরি।

৯ বছর পর পারভেজ গেরো ছুটালেন। সেঞ্চুরির সঙ্গে এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডটি পারভেজ নিজের করে নিয়েছেন। সঙ্গে দ্রুততম সেঞ্চুরিয়ানও। তামিম ওমানের বিপক্ষে ৬০ বলে সেঞ্চুরি পেয়েছিলেন। পারভেজের লেগেছে ৫৩ বল। এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে তার ৪২ বলে সেঞ্চুরিও আছে। সব মিলিয়ে ৫৪ বলে ১০০ রান করেন ৫ চার ও ৯ ছক্কায়।

তার সেঞ্চুরি বৃথা যায়নি। শারজাহ স্টেডিয়ামে আগে ব‌্যাটিং করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৯১ রান করে। জবাবে সংযুক্ত আরব আমিরাত ভালো অবস্থানে থাকার পরও ১৬৪ রানের বেশি করতে পারেনি। ২৭ রানের জয়ে দুই ম‌্যাচের সিরিজে ১-০ ব‌্যবধানে এগিয়ে বাংলাদেশ।

যে জয়ের নায়ক হয়েছেন অনুমিতভাবেই পারভেজ। প্লেয়ার অব দ‌্য ম‌্যাচের পুরস্কার নেওয়ার পর পুরস্কার বিতরণী মঞ্চে পারভেজ বলেছেন, ‘‘এটা অবশ্যই আমার জন্য বিশেষ (সেঞ্চুরি) । এটা আমার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সেঞ্চুরি। তাই এটা আমার জন্য বিশেষ। উইকেট মূল্যায়ন করে আমার প্রক্রিয়ার সাথে থাকার চেষ্টা করেছি। আমার পরিকল্পনা কাজে লেগেছে এবং পরবর্তীতে এগিয়ে গিয়েছি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com