1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Title :
ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন

বরিশালের লঞ্চ থেকে খাবার চুরি করে কিশোর লাফিয়ে পড়ল নদীতে!

  • আপডেট : রবিবার, ৮ মে, ২০২২, ১০.০৩ পিএম
  • ২০৫ Time View

বরিশাল অফিস : লঞ্চ যাচ্ছে। এক কিশোর সাঁতরে সাঁতরে লঞ্চের কাছে চলে এলো। শুধু তা-ই নয়, লঞ্চের গতি, নদীর স্রোত কিছুই তোয়াক্কা না করে রশি ধরে উঠতে লাগল।  দু-একজনের দৃশ্যটা চোখে পড়ল।
ছেলেটা যখন লঞ্চের রশি বেয়ে উঠছিল, হতভম্ব দর্শকরা মনে করল যাক, ছেলেটা বেঁচে যাবে। রশি ধরেই কিশোর লঞ্চের শরীরে বাঁধা  টায়ারে পা দিল। হ্যাঁ, এবার সে একটু আরো বেশি জোর পাচ্ছে, লঞ্চে উঠতে পারবে, পারবে…ঠিক যেন সিনেমার মতো ঘটনা। 
যেন পানিতে পড়ে যাওয়া নায়ক শেষ মুহূর্তে ডুবে না গিয়ে; যে অবলম্বন পেয়েছে সেটা ধরে বেঁচে উঠুক, বেঁচে যাক। সবার শুভাশীষ নিয়ে হয়তো সিনেমায় নায়কেরা বেঁচে যায়। কিন্তু বাংলাদেশে ঘটে যাওয়া একটি ঘটনার মাত্র ১৪ সেকেন্ডের ভিডিওতে যা দেখা গেল সেটা অবিশ্বাস্য।
ওই কিশোর লঞ্চের কাছে এসে রশি ধরে টায়ারে পা দিয়ে শেষ মুহূর্তে লঞ্চে উঠেও গেল। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু মুহূর্তেই, মানে কয়েক মিলিসেকেন্ডেই ওই কিশোর যা করল তা যেন কারো বিশ্বাস হতে চাইছিল না বা বিশ্বাস করতেও পারছিল না।
লঞ্চে উঠেই ওই কিশোর চোখের পলকে ডেকের ধারে সম্ভবত চানাচুর, চিপসের ফেরিওয়ালার ডালি থেকে একটি বা দুটি চানাচুর বা চিপসের প্যাকেট এক টানে হাতিয়ে নিয়ে ফের নদীতে লাফিয়ে পড়ল। লঞ্চ চলে যাচ্ছে, লঞ্চ থেকে ওই কিশোর সাঁতরে নিজেকে সরিয়ে নিচ্ছে। কয়েক মুহূর্তেই অনেক দূরে চলে গেল কিশোর। আর যে ভঙ্গিতে ছেলেটি শরীর বাঁকিয়ে নদীতে ঝাঁপ দিল সেই দৃশ্যও ভোলার নয়।
এমন অদ্ভুত দৃশ্য দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। ওই কিশোরের এমন সাহস দেখে অনেকে যেমন তারিফ করছে, অনেকেই আবার অবাক হচ্ছে এই ভেবে, মাত্র সামান্য কিছু খাবারের জন্য এত ঝুঁকি নিয়ে লঞ্চের ডেকে উঠতে হবে?
ভিডিওটি ক্রমেই সোশ্যাল হ্যান্ডেলে ছড়িয়ে পড়ছে। ধারণা করা হচ্ছে, দক্ষিণবঙ্গগামী একটি লঞ্চের ঘটনা এটি। অনেক নেটিজেন জানাচ্ছেন, বরিশালগামী একটি লঞ্চে এমন ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com