1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

বর্জ্য এসে নষ্ট চাষাবাদের জমি,সমস্যার সমাধান নিয়ে শঙ্কা কৃষকদের! 

  • আপডেট : রবিবার, ৮ মে, ২০২২, ৯.৪২ পিএম
  • ১৫৯ Time View

ইমরান আল মাহমুদ,উখিয়া:রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬০একরের বেশি জমি। সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দপ্তরে বার বার আবেদন করেও মিলছেনা কোনো সুরাহা। এমনটি জানিয়েছেন কুতুপালংয়ের কৃষক আব্দুর রহমান। 


তিনি বলেন,”১৯৭৮ সাল থেকে মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছি। পরবর্তী ২০১৭সালে রোহিঙ্গা ঢলের পর ক্যাম্পের বর্জ্যে আমাদের চাষাবাদের জমি চাষের অযোগ্য হয়ে পড়েছে। আমার ২একরের বেশি জমিতে বিগত পাঁচবছর যাবত কোনো মৌসুমে চাষাবাদ করা যাচ্ছে না।

যার ফলে লাখ লাখ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে কোনো সুরাহা মিলছেনা। কিছু জমিতে বর্জ্যের কারণে কেউ ধান কাটতে যায়না। 
অপর এক কৃষক মোহাম্মদ সালাম একই অভিযোগ করে বলেন,”আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে নিজেরাই এখন মহাবিপদে পড়ে গেছি। মানবতার বদলে আমরা স্থানীয় বাংলাদেশিরা বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছি,যা স্থায়ীভাবে রূপ নিবে বলে শঙ্কায় দিনাতিপাত করছি। আমরা দ্রুত এটার সমাধান চায়।”
স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান,ক্যাম্পের অভ্যন্তরে সুষ্ঠু ড্রেইজ ব্যবস্থা না থাকায়  রোহিঙ্গা ক্যাম্পের মলমূত্রের  দূষিত বর্জ্যের পানি পাশ্ববর্তী জমি ও লোকালয়ে জড়িয়ে পড়ে। বলতে গেলে বর্জ্যের ডিপোতে পরিণত হয়।তিনি আরও বলেন, চলতি বুরো মৌসুমে প্রায় ৫০ একর জমির ধান দূষিত পানিতে মাটেই নষ্ট  হয়ে হয়ে গেছে। জরুরি ড্রেনেজ ব্যবস্হা নিশ্চিত সহ ক্ষতিগ্রস্থ  স্হানীয় কৃষকদেরকে আর্থিকভাবে প্রণোদনা দেয়ার জন্য আইএনজিও এবং এনজিওদের নিকট দাবী জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব জানান, ক্যাম্পের বর্জ্যে চাষাবাদের জমি চাষের অযোগ্য হওয়ার বিষয়টি শুনেছি। লিখিত আবেদন পেলে পরবর্তী বর্জ্য অপসারণে সংশ্লিষ্টদের নিকট প্রেরণ করা হবে বলে জানান তিনি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com