1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Title :
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া

নতুন কোচ পাচ্ছেন তাসকিন-মুস্তাফিজরা

  • আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫, ১.২৮ পিএম
  • ১৭৩ Time View

অন্য যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশের পেস বিভাগ এখন শক্তিশালী। পেসাররা বড় ভূমিকা রাখছেন দলে। পেস বিভাগও যথেষ্ট সমীহ জাগানিয়া। তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, তানজিম সাকিব, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ—বাংলাদেশ জাতীয় দলে এখন পেসারদের মধ্যে প্রতিযোগিতা চলে একাদশে জায়গা পাওয়া নিয়ে।

পেসারদের মান আরও উন্নত করতে এবং তাদের ক্ষুরধার করে তুলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়োগ দিয়েছিল নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসকে। কিন্তু, দেড় বছরে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ২০২৬ এর ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি থাকলেও তা শেষ করছে বিসিবি। অ্যাডামসের সঙ্গে যাত্রা শেষে নতুন পেস বোলিং কোচও প্রায় ঠিক করেছে বোর্ড।

নিজের সময়ের বেশ আলোচিত ও সফল পেসার শন টেইটকে নিয়োগ দেওয়ার ব্যাপার প্রায় চূড়ান্ত। বিসিবি সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারও সম্মত হয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে। খুব শিগগির আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার জার্সিতে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন টেইট। খেলা ছাড়ার পর কাজ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে। সর্বশেষ বিপিএলে ছিলেন চিটাগং কিংসের প্রধান কোচ। সেই সময় বাংলাদেশি পেসারদের দেখেছেন কাছ থেকে। তার কাছে থেকে টুকটাক কৌশল শিখেছিলেন নাহিদ রানারা। এবার সেটি বড় পরিসরে শেখার পালা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com