1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সাময়িক স্থগিত

  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫, ৭.১৯ এএম
  • ১২৯ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক  এ্যাড. মোঃ আশফাক আহমেদ এর বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ ও উত্তেজনাকর বিভিন্ন স্লোগান দেয়াকে কেন্দ্র করে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্মেলনের মাধ্যমে সাময়িক স্থগিত করেছে আহবায়ক কমিটি।

শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন সাময়িক স্থগিত করার ঘোষনা দেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ বেলাল হোসেন ও যুগ্ম আহবায়ক সৈয়দ শওকত আলী তোতা।

লিখিত বক্তব্যে আহবায়ক ও যুগ্ম আহবায়ক বলেন, গত ১ মে ২০২৫ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাডভোকেট আশফাক আহমেদ এর বাসভবনে ইটপাটকেলের নিক্ষেপের ঘটনায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাড. আশফাক আহমেদ ও সদস্য গোলাম নবী দুলাল, শহিদুল ইসলাম, আলহাজ্ব মোঃ সোলায়মান মোল্লা ও শাকিল আহমেদ নির্বাচন পরিচালনা কমিটি থেকে পদত্যাগ করেছেন। উদ্ধুত পরিস্থিতিতে দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-১১৬৭, সুইহাড়ী, দিনাজপুর) পক্ষে ১৭ মে ২০২৫ নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব নয়।

নির্বাচনী সকল কার্যক্রম সাময়িক স্থগিত করে আগামী ১০ মে রোজ শনিবার সকাল ১০টায় চেহেলগাজী শিক্ষা নিকেতনে বিশেষ সাধারন সভার আয়োজন করেছে আহবায়ক কমিটি।

উল্লেখ্য, শুক্রবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। কিন্তু নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্য পদত্যাগ করায় মনোনয়ন পত্র দাখিল হয়নি। দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ভোটার ৫৪৭৩ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com