1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বাংলাদেশের হয়ে খেলতে কানাডার ছাড়পত্র পেলেন সমিত সোম

  • আপডেট : শুক্রবার, ২ মে, ২০২৫, ১০.০৭ এএম
  • ১১৪ Time View

বাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে পাননি প্রবাসী ফুটবলার সমিত সোম। কিন্তু এর আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন এই মিডফিল্ডার। আজ দুপুরে এমনই তথ্য জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম। পাসপোর্ট হাতে পাওয়ার পর সমিতকে বাংলাদেশের হয়ে খেলাতে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে।

আজ-কালের মধ্যেই কানাডার টরোন্টোতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে পাসপোর্টের আবেদন করার কথা সমিতের। আগামী ১৫ মে প্যারাগুয়েতে হবে ফিফার ৭৫তম কংগ্রেস। সমিতের প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার জন্য সেখানে গিয়ে ফিফার কাছে অনুরোধ করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

বৃহস্পতিবার (১ মে)  গণমাধ্যমকে ফাহাদ করিম বলেন, ‘আমাদের ধারণা ছিল এটা (ছাড়পত্র) হয়তো আমরা সামনের সপ্তাহে পাব। সাধারণত এ ক্ষেত্রে দুই তিন সপ্তাহ লেগে যায়। হামজার বেলায় প্রায় এক মাস লেগেছিল। আলহামদুলিল্লাহ, আজ সকালেই আমরা পেয়ে গেছি। আমাদের কেবল সাত-আটদিন লেগেছে।’

ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেললেও জাতীয় দলে কখনো সুযোগ পাননি হামজা চৌধুরী। তবুও তার ক্ষেত্রে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি প্রায় তিন মাসের বেশি সময় নিয়েছিল। সেখানে কানাডার হয়ে ইতোমধ্যেই দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সমিত। ফাহাদ করিম বলেন, ‘কিছু প্রক্রিয়া কিন্তু আমাদের হাতে নেই। এক্ষেত্রে অনুরোধ করা ছাড়া আমাদের কিছু বলার থাকে না। সেই সাপেক্ষে আমরা একটি ধাপ পেরিয়েছি। এখন আমরা অপেক্ষা করছি সমিত কখন আমাদের টরোন্টো কনস্যুলেটে যাবেন (পাসপোর্ট করতে)।’

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সেই ম্যাচে সমিতকে খেলাতে হলে ৩ জুনের মধ্যে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছ থেকে অনুমোদন পেতে হবে বাফুফের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com