1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

বিআরবি হসপিটালস-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং সেবা সপ্তাহের উদ্বোধন

  • আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৫.২২ পিএম
  • ৫১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২১শে এপ্রিল বিআরবি হসপিটালস-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বাস্থ্য সেবায় একাদশতম বছর পূর্তি উপলক্ষে রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটালে বর্নাঢ্য এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষনা করেন বিআরবি হসপিটালস লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. পারভেজ রহমান।

১১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরবি হসপিটালস লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. পারভেজ রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত পরিচালক জনাব মো. শামসুর রহমান । একাদশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিগ্রেডিয়ার জেনারেল ডা. জামিল আহমদ (অবসরপ্রাপ্ত), পরিচালক-মেডিকেল সার্ভিসেস, বিআরবি হসপিটালস লিমিটেড।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিআরবি হসপিটালের কনসালটেন্ট বৃন্দ, ডাক্তার, নার্স, টেকনিশিয়ানসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখে চিকিৎসা সেবা প্রদান করার জন্য বিআরবি হসপিটালসকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিষ্ঠার একাদশতম বছরেই বিআরবি হসপিটাল চিকিৎসা সেবায় মানুষের আস্থার জায়গায় পৌঁছাতে পেরেছে বলে বক্তারা মন্তব্য করেন এবং আগামীতেও তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিআরবি হসপিটালস স্পেশাল হেলথ চেকআপ ব্যবস্থা করেছে। সেবা চলবে ২১-৩০শে এপ্রিল, ২০২৫ পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে প্যাথলজি এবং রেডিওলজির নির্দিষ্ট টেস্টের উপর ৩০% ডিসকাউন্ট প্রদান করা হবে। বিস্তারিত জানতে কল করুন ১০৬৪৭

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com