1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

মেসির দলের জয়ের দিনে মাঠে গ্যালারিভরা দর্শকের রেকর্ড

  • আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১২.১২ পিএম
  • ৭৬ Time View

এমএলএসে এখন লিওনেল মেসির ম্যাচ মানে গ্যালারিভরা দর্শক। কিন্তু কলম্বাস ক্রু’র মাঠ লোয়ার ডটকম ফিল্ডের দর্শক ধারণক্ষমতা মাত্র ২০ হাজার। এতো কম দর্শক ধারণক্ষমতার মাঠে কী আর মেসির ম্যাচ আয়োজন মানায়! ম্যাচটা তাই সরিয়ে নেয়া হয়েছিল একই মালিকের এনএফএলের দল ক্লিভল্যান্ড ব্রাউনসের মাঠ হান্টিংটন ব্যাংক ফিল্ডে। আর তাতেই মাঠে দর্শকের নতুন রেকর্ড হলো। মাঠ ভরা দর্শককে সাক্ষী রেখে ম্যাচটা জিতেছে মেসির দলই।

রোববার (২০ এপ্রিল) বাংলাদেশ সময় ভোরে কলম্বাস ক্রু’র মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচটিতে ১-০ ব্যবধানে জয় পেয়েছে মেসির দল। ম্যাচের ৩০ মিনিটের মাথায় বেঞ্জামিন ক্রেমাশ্চি একমাত্র গোলটি করেন। এই জয়ে এমএলএসে এই মৌসুমে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখল হেরনরা।

মেসি এদিন গোল না পেলেও মেসির খেলা দেখতে মাঠে আসা দর্শকরা রেকর্ড গড়েছেন। কলম্বাস ক্রু সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, আজ ইন্টার মায়ামি-কলম্বাস ক্রু’র ম্যাচ দেখতে হান্টিংটন ব্যাংক ফিল্ডে উপস্থিত হয়েছিলেন ৬০ হাজার ৬১৪জন দর্শক। যা এই মাঠে এনএফএল বাদে অন্য খেলায় সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড। এই মাঠে সব খেলা মিলিয়ে সর্বোচ্চ দর্শক হয়েছিল আমেরিকান ফুটবলের ব্রাউনস-স্টিলার্সের ম্যাচে। ২০০২ সালের সেই খেলায় ৭৩ হাজার ৭১৮জন দর্শক মাঠে ছিলেন।

অবশ্য মেসির ম্যাচ থাকলেই এমএলএসে এখন মাঠ ভরা দর্শকের নিশ্চয়তা। এই ম্যাচের আগের কয়েকটি ম্যাচের পরিসংখ্যান সেটাই বলছে।

কানসাস সিটির বিপক্ষে মেসির সবশেষ ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন ৭২ হাজার ৬১০জন দর্শক। বোস্টনের মাঠে এসেছিল ৬৫ হাজার ৬১২জন এবং গত সপ্তাহে শিকাগোর মাঠেও ৬২ হাজার ৩৫৮জন দর্শক এসেছিল।

এমএলএসের ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স মিলিয়ে চলতি মৌসুমে অপরাজিত ছিল দুটি দল। সেই দুই দলই এদিন মুখোমুখি হয়েছিল। তাতে শেষ হাসি ইন্টার মায়ামির। তবে এরপরও পয়েন্ট তালিকার তিনে থাকতে হচ্ছে তাদের। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট ইন্টার মায়ামির। এক ম্যাচ বেশি খেলা কলম্বাসের পয়েন্টও সমান, কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা আছে চারে। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে শার্লট এবং সিনসিনাটি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com