1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

ইয়ামাল এখনই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন: মেসি

  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১২.৫৭ পিএম
  • ১১১ Time View

বার্সেলোনার কিংবদন্তি ও বর্তমান ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি সম্প্রতি প্রশংসায় ভাসিয়েছেন উঠতি তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালকে। যাকে তিনি সরাসরি বলেছেন ‘বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।’

মাত্র ১৮ বছর বয়সী ইয়ামাল বার্সেলোনার বিখ্যাত ‘লা মাসিয়া’ একাডেমির খেলোয়াড়। যেখান থেকে উঠে এসেছিলেন মেসিও। ক্লাবের জার্সি গায়ে অভিষেকের পর থেকেই নজর কাড়ছেন ইয়ামাল। বিশেষ করে হান্সি ফ্লিকের বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠেছেন তিনি। রাফিনহার সঙ্গে উইংয়ে তার আগ্রাসন ও ফুটবল বুদ্ধিমত্তা রীতিমতো প্রতিপক্ষের জন্য আতঙ্ক।

সম্প্রতি একটি শো’তে ইয়ামালের বিষয়ে মেসি বলেন, ‘‘ইয়ামাল যা দেখাচ্ছে, তা অসাধারণ। সে ইউরোতে স্পেনের হয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তার বয়স মাত্র ১৭! এখনো সে বেড়ে ওঠার পর্যায়ে আছে। ঠিক যেভাবে আমিও ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছিলাম। ওর মধ্যে অবিশ্বাস্য গুণ আছে। আমি নিশ্চিত, সে এখনই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।’’

শুধু মেসি নন, তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও প্রশংসা করেছেন ইয়ামালের। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ রিও ফার্ডিন্যান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, ‘‘লামিনে ইয়ামালের মধ্যে অনেক প্রতিভা দেখি আমি। আশা করি ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। ওর একটু ভাগ্যেরও দরকার। কারণ, বয়স এখনো খুবই কম। তবে আমি নিশ্চিত, এই প্রজন্মের সেরাদের একজন হবে সে।’’

মাত্র ১৬ বছর বয়সে লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়েন ইয়ামাল। এরপর ইউরোতে খেলতে নেমে হয়ে যান ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সে অংশগ্রহণকারী খেলোয়াড়। শুধু তাই নয়, ২০২৪ ইউরোতে স্পেনকে শিরোপা জেতাতে সাহায্য করে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন তিনি।

ইয়ামাল ও তার দল বার্সেলোনা লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। এছাড়া চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে। যেখানে তারা ইন্টার মিলানের মুখোমুখি হবার অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com